প্রাথমিকে ব্যয় নিয়ে শিক্ষা অধিদফতরের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ২১:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:০২

প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের কোনও দফতর বরাদ্দ পাওয়া ভ্রমণের অর্থ ব্যয় করতে পারবে না। প্রাথমিক শিক্ষা অধিদফতর বৃহস্পতিবার (৩ ডিসেম্বের) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, বৈশ্বিক মহামারি করেনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকার খাতগুলোয় প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় (৩২৪৪১০১) ভ্রমণ ব্যয় খাতে বরাদ্দ করা অর্থ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অর্থ ব্যয় না করার অনুরোধ করা হলো।
যেসব অফিস বরাদ্দ পাওয়া অর্থ খরচ করতে পারবে না তার মধ্যে রয়েছে সব বিভাগীয় উপপরিচালক অফিস, জেলা শিক্ষা অফিস, মেট্রোপলিটন থানা শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টার, থানা রিসোর্স সেন্টার, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট, এবং সব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের