‘ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কারুশিল্প’ পুরস্কার পেলেন বাংলাদেশের দুই বয়নশিল্পী

বাংলা ট্রিবিউন রিপোর্ট:
০৭ ডিসেম্বর ২০২০, ২৩:৪৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২৩:৪৭

‘ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কারুশিল্প’ পুরস্কার পেলেন বাংলাদেশের দুই বয়নশিল্পী মহামারির সময়ে করা উচ্চমানের কারুশিল্প পণ্যের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের বয়নশিল্পী আনোয়ার হোসেন ও মোহাম্মদ সজীব যৌথভাবে দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কারুশিল্প (ডব্লিউসিসি)’ পুরস্কার লাভ করেছেন। গত ৫ ডিসেম্বর উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে আয়োজিত এক অনুষ্ঠানে ডব্লিউসিসি এর এশিয়া প্যাসিফিক রিজিয়ন (এপিআর) এর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়। সোমবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বেঙ্গল ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের নভেম্বরে, ডব্লিউসিসি এর এপিআর এর পক্ষ থেকে প্যানডেমিকের সময়ে করা উচ্চমানের কারুশিল্প পণ্যের জন্য একটি প্রতিযোগিতা আহ্বান করা হয়। কোভিড পরিস্থিতিতে কারুশিল্পীদের সঙ্গে যোগাযোগের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি জামদানি পণ্য প্রতিযোগিতায় উপস্থাপন করে।

উল্লেখ্য, বেঙ্গল ফাউন্ডেশন জাতীয় সংগঠন হিসেবে ডব্লিউসিসি এর এপিআরের সদস্যভুক্ত। ডব্লিউসিসি নিয়াোজিত তিন সদস্যের বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এশীয়-প্যাসিফিক অঞ্চলে মোট ১৯টি পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি পুরস্কার পায় বাংলাদেশ ও দুটি পায় ভারত। প্রতিযোগিতার জন্য উপস্থাপিত পণ্য চয়ন এবং তথ্য সংগ্রহে বেঙ্গল ফাউন্ডেশনকে সহায়তা করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ এবং নব ডিজাইনস।

বেঙ্গল ফাউন্ডেশন জানায়,  এই মাসে এক অনলাইন অনুষ্ঠানে বয়নশিল্পী আনোয়ার হোসেন ও মোহম্মদ সজীবের হাতে ডব্লিউসিসি এর এপিআর প্রদত্ত ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল (ডব্লিউসিসি) ইউনেস্কোতে এনজিও হিসেবে নিবন্ধিত একটি আন্তর্জাতিক অবাণিজ্যিক সংস্থা, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। অঞ্চলভেদে ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের বিভিন্ন শাখা রয়েছে, যার মধ্যে এশিয়া প্যাসিফিক রিজিয়ন (এপিআর) সবচেয়ে বড় ও সক্রিয়। ডব্লিউসিসির লক্ষ্য শিল্পজাত পণ্য ও কারুশিল্পীদের মূলধারায় আনা, সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে কারুশিল্পীদের উৎকর্ষসাধন, বিভিন্ন শিল্পী-গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি, শিল্পজাত পণ্যের মান উন্নয়ন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কারুপণ্যের প্রচার ও বিপণন অগ্রসর করা। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২০১৯ সালে জামদানি উৎসবের সফল আয়োজনের পরিপ্রেক্ষিতে ডব্লিউসিসি এর এপিআরের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওকে ওয়ার্ল্ড ক্রাফট সিটির মর্যাদা প্রদান করা হয়। এটিই বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ক্রাফট সিটি।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের