বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মিললো যুদ্ধকালীন বোমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মিললো যুদ্ধকালীন বোমা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় যুদ্ধকালীন বোমা পাওয়া গেছে। সূত্র জানায়, বুধবার (৯ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। পরে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। 
বিমানবন্দরের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। ঘটনাস্থল নিরাপদ আছে।

প্রসঙ্গত, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় বুধবার সকাল ৯টার দিকে মাটির নীচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ডিমোলিশ ও ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতার সঙ্গে বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মিললো যুদ্ধকালীন বোমা

/সিএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান
গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে’ উদযাপন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে’ উদযাপন
ইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কী, কেন, কীভাবেইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন