শাহজালালের জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী ও বেবিচকের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৮:১৩

শাহজালালের জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী ও বেবিচকের বৈঠক হযরত শাহজালাল বিমান বন্দরের জরুরি পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মধ্যে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সেনানিবাসে বিমান বাহিনীর সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন এক্সারসাইজের  অংশ হিসেবে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ এ বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্ভুত জরুরি অবস্থা দ্রুততা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার প্রস্তুতি হিসেবে বিভিন্ন অনুশীলন করে থাকে। ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ -২০২০’ কে সফল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অংশগ্রহণ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সভায় বিশদ আলোচনা করা হয়। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক এবং বিমান বাহিনী সদর দফতরের আকাশ উড্ডয়ন পরিদফতরের পরিচালক অনুশীলন সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

আলোচনা সভায় বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ