গাড়িচাপায় রেসিডেনসিয়ালের শিক্ষার্থীসহ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ১১:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১১:৩৫

ঢামেক রাজধানীর তিনশ’ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তারা হচ্ছেন, ঢাকা রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী আমির হোসেন রিয়াজ (১৮) ও তার আত্মীয় আজমিন খান লামী (২৯)। শুক্রবার (১১ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। পরে দুই জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুই জনের বাসা একই এলাকায়। দক্ষিণ বাড্ডার মিজানুর রহমানের ছেলে আজমিন ও আক্তার হোসেনের ছেলে আমির। আজমিন খান লামী চাকরি করতেন, পাশাপাশি পাঠাও চালক ছিলেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা রয়েছে। বিষয়টি খিলক্ষেত  থানাকে জানানো হয়েছে।

তিনি জানান, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

আমিরের ভাই অভি জানিয়েছেন, ‘সকালে দুই জন তিনশ ফিট সড়কে গিয়েছিল। আমি যতটুকু জানতে পেরেছি ওই সড়কে ইউট্রার্ন নেওয়ার সময় সেখান একটি মাটি বা বালুর গাড়ি তাদের মটরসাইকেলটিকে চাপা দেয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।’

/এআরআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের