নতুন বছরে ঢাকা-দুবাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৭:০৯

ইউএস-বাংলার উড়োজাহাজ পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই সারাবিশ্বের পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। আকর্ষণীয় এই শহরে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সাতটি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থা।


দুবাই ও আবুধাবিসহ আরব আমিরাতের বিভিন্ন শহরে দশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি আছেন। তাই দুবাই ছাড়াও আবুধাবিতে যাত্রীসেবা দেওয়ার পরিকল্পনা আছে ইউএস-বাংলার। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্য দুই দেশ ওমানের মাস্কাট ও কাতারের দোহায় তাদের উড়োজাহাজ চলাচল করছে। 

ইউএস-বাংলা এখন এশিয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে। আগামী বছরের শুরুতে সার্কভুক্ত দেশ মালদ্বীপের মালে ও শ্রীলঙ্কার কলম্বোতে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে এই সংস্থার। 

বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা। তাদের বহরে আছে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি উড়োজাহাজ। শিগগিরই আরও চারটি নতুন এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম