জালিয়াতির বিষয়ে সতর্ক করলো জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ২০:১৪ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:১৬

জালিয়াতির বিষয়ে সতর্ক করলো জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

অ্যাসোসিয়েশনের প্যাড জালিয়াতি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র প্রেরণ করা হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বুধবার (১৬ ডিসেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়েছে যে, অ্যাসোসিয়েশনের প্যাড জালিয়াতি পূর্বক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রি মহল বিভিন্ন ব্যক্তি/দফতর/প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র প্রেরণ করছে যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও যড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন হতে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান/দফতরে এ ধরনের কোন পত্র কখনই প্রেরণ করা হয়নি। যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র প্রেরণ করছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন, তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হওয়া মাত্রই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই যদি কোন ব্যক্তি/দফতর/ প্রতিষ্ঠান এ ধরনের জাল-জালিয়াতিপূর্ণ, অপপ্রচারমূলক পত্র পেয়ে থাকে, তাহলে তাদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নম্বরে (০১৭১৫-২৪৬৫৭৭, ০১৭১৭-৩১৬১৭) যোগাযোগ করতে বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।

 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স
ফের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন