জাল টাকাসহ গ্রেফতার ৯ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২১:১৮

উদ্ধার করা জাল টাকা ও রুপি রাজধানীর জুরাইন এলাকায় ভারতীয় মুদ্রা তৈরির কারখানা থেকে জাল টাকাসহ  গ্রেফতার  ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের  আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো— লিয়াকত হোসেন ওরফে জাকির, বাদল খান, জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, শিহাব, মালেক ফরাজী ওরফে সাগর, জসিম, ওবায়দুল ও মমতা। এর মধ্যে মমতার এক দিনের এবং বাকি আট আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শ্যামপুর থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ‘সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম (ডিবি)-গুলশান বিভাগের এসআই এছাহাক আলী।

আবেদনে বলা হয়,আসামিরা  দেশি-বিদেশি জালমুদ্রা তৈরি, বিক্রি ও সরবরাহের অন্যতম হোতা। তারা দেশীয় জাল টাকা তৈরি করার পাশাপাশি  ভারতীয় জালমুদ্রা তৈরি ও পাচার করে। এর ফলে দেশে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিসহ হচ্ছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলমের নেতৃত্বে ডিবি গুলশান বিভাগ এই অভিযান চালায়। অভিযানে জাল নোট তৈরির পাইকারি ডিলার ও খুচরা বিক্রেতা নারী-পুরুষসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় ৩২ লাখ টাকার বাংলাদেশি  জাল নোট ও ২০ লাখ ভারতীয় রুপি। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

জাল টাকা ও রুপি তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ৯

ঘরেই তৈরি হচ্ছে হাজার টাকার নোট (ফটোস্টোরি)

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম