দুর্গম পাহাড় থেকে ৪ শিক্ষার্থীকে উদ্ধার করলো বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ০১:৩১আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০১:৩৩

বিমান বাহিনী কক্সবাজারের হিমছড়ি এলাকার দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিমান বাহিনীর সদস্যরা। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করে কক্সবাজার বিমান বন্দরে নিয়ে আসা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শনিবার (১৯ ডিসেম্বর) সকালে চার জন শিক্ষার্থী বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলেন। এরপর তারা ৯৯৯ (ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস) নম্বরে কল করে বিষয়টি জানান। পরবর্তীতে ‘ইন অ্যাইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক একটি সার্চ অ্যান্ড রেসকিউ টিম গঠন করে। বিকাল ৪টা ৩৮ মিনিটে বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। হেলিকপ্টারটি সন্ধ্যা ৫টায় কক্সবাজার এসে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৫টায় কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনার সহায়তায় সার্চ অ্যান্ড রেসকিউ টিমের মাধ্যমে দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায় উক্ত সার্চ অ্যান্ড রেসকিউ মিশন পরিচালনা করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী