অতিরিক্ত সচিবের নামে চাঁদা দাবি: শাহবাগ থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩

vumi-montonaloy বেশ কিছুদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর কাছে ফোন দিয়ে বিভিন্ন বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবি করা হচ্ছে। রবিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রতারক চক্র মাঠ পর্যায়ে ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তা এবং উপজেলা, সার্কেল ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের কাছে তাদের নামে মন্ত্রণালয়ে অভিযোগ আছে বলে তা নিষ্পত্তির আশ্বাস দিয়ে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবি করছে। তারা বিষয়টি এরইমধ্যে মন্ত্রণালয়কে অবহিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে এ ব্যাপারে অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) প্রদীপ কুমার দাস শাহবাগ থানায় জিডি করেছেন। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নামে ভুয়া পরিচয় দিয়ে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত মাঠ পর্যায়ের ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিকট মোবাইল ফোনে চাঁদা দাবির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে সকল মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে গত ১৪ ডিসেম্বর চিঠি পাঠানো হয়েছে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী