ঢাবিতে শেষ হলো মুক্তিযুদ্ধ মঞ্চের চলচ্চিত্র প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:০৬

ঢাবিতে শেষ হলো মুক্তিযুদ্ধ মঞ্চের চলচ্চিত্র প্রদর্শনী মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি) সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাতদিন ব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর শেষ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

গেরিলা, হাঙ্গর নদী গ্রেনেড, নদীর নাম মধুমতি, ভয়েস অব কনসিয়েন্স, যুদ্ধ শিশু, স্টেপ জেনোসাইড, ওরা ১১ জন, আমার বন্ধু রাশেদ ইত্যাদি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রতিদিন দুটি করে চলচ্চিত্র দেখানো হয়েছে।

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে আজ ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি চলমান থাকবে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। প্রতিদিন শতশত লোক তাদের পরিবার-পরিজন নিয়ে এসে চলচ্চিত্রগুলো উপভোগ করছেন।’

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর বিকল্প নেই। কারণ চলচ্চিত্র সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার মাধ্যমে একটি জাতির গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো সম্ভব। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

/এসআইআর/এফএএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ