বাগেরহাটে পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী আটক

বাগেরহাট প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ০১:০৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০১:০৩

বাগেরহাটের পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী বাগেরহাট পৌরসভা নির্বাচনে পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী ও বহিষ্কৃত) মীনা হাসিবুল হাসান শিপনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে বাগেরহাট শহরের পূর্ব বাসবাটি এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,বুধবার রাতে আওয়ামী লীগ সমর্থীত বিজয়ী মেয়র প্রার্থী খান হাবিবুর রহমানের নাগের বাজারের বাড়িতে হামলার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে।
মীনা হাসিবুল হাসান শিপন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমানের কাছে পরাজিত হন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম