পরিবেশ অধিদফতরের লোকবল বাড়াতে ছয় সচিবসহ ৭ জনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৬:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:১৯

আইন নোটিশ পরিবেশ অধিদফতরের সক্ষমতা বাড়াতে অধিক সংখ্যক লোকবল নিয়োগ দিতে ছয় সচিবসহ সাত জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং  পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব,  পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, পরিবেশ রক্ষায় সংবিধান ও বিভিন্ন আইন ও আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও আদালতে দাখিল করা প্রতিবেদনে দেখা যায় যে, স্বল্প জনবল এবং পর্যাপ্ত অফিস না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর এবং ২০১৯ সালের ১ আগস্ট দুইটি চিঠিতে সরকারের কাছে সুনির্দিষ্টভাবে প্রস্তাব করা হয়— বিভিন্ন উপজেলায় অফিস স্থাপন, জনবল নিয়োগ, প্রশিক্ষণ ও ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য  অনুরোধ জানানো হয়। অনুরোধ সত্ত্বেও কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করায় সংবিধান ও আইনের নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না পরিবেশ অধিদফতর।

সেসব কারণেই পরিবেশ অধিদফতরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যক জনবল নিয়োগ, জেলা-উপজেলা পর্যায়ে শাখা অফিস স্থাপন এবং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা প্রয়োজন।

তাই নোটিশ পাওয়ার পর ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী