বিশিষ্ট ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগে জেএমবি সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ২২:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২৩:৫০

মো. ফয়সাল খান রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগে জেএমবির লিয়াজোঁ শাখার অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ভাটারা থানার প্রগতি সরণি রোডের যমুনা ফিউচার পার্ক মার্কেটের দক্ষিণ পাশে বসুন্ধরা রোডে মো. ফয়সাল খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১ টি মেমোরি কার্ড, ২টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশটের কপি উদ্ধার করা হয়েছে।
অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ফয়সাল খান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলো। বৈঠকে অংশগ্রহণকারী সবাই জেএমবি’র বিভিন্ন স্তরের সদস্য। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার উদ্দেশে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হতে যাচ্ছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি ফয়সাল খান এবং তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনে সহায়তা, সহযোগিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইন মামলা দায়ের করা হয়েছে।

/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন