জাপার ‘সবেধন নীলমণি’ নাগেশ্বরী

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ০৭:৪৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০৭:৪৬

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ৩টি পৌরসভায় ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রে ভোট গণনা শে‌ষে পাওয়া বেসরকারি ফল অনুযায়ী কু‌ড়িগ্রামের তিনটি পৌরসভার একটিতে জাতীয় পার্টি ও আরেকটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। অপর পৌরসভা উলিপুরে ফলাফল স্থগিত ঘোষণা করা হ‌য়ে‌ছে। দেশের ৫৫টি পৌরসভায় অংশ নিয়ে এই একটি পৌরসভায় জয় পেলেন জাতীয় পার্টির কোনও প্রার্থী।

কু‌ড়িগ্রাম পৌরসভায় নৌকা প্রতীক নি‌য়ে আওয়ামী লীগ সম‌র্থিত আব্দুল জ‌লিল পে‌য়ে‌ছেন   ১৮৭১০ ভোট পে‌য়ে মেয়র নির্বাচিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি মনোনীত মেয়র প্রার্থী নূর ইসলাম নুরু পে‌য়ে‌ছেন ১৫১৪৪ ভোট। উল্লেখ্য, এই  প্রথম আওয়ামী লী‌গের কো‌নও প্রার্থী কু‌ড়িগ্রাম পৌরসভার মেয়র হি‌সে‌বে নির্বা‌চিত হ‌লেন।

জাতীয় পা‌র্টি মনোনীত প্রার্থী‌ আব্দুর রহমান

না‌গেশ্বরী পৌরসভায় জাতীয় পা‌র্টি মনোনীত প্রার্থী‌ আব্দুর রহমান ১০ হাজার ২৪৩ ভোট পে‌য়ে মেয়র নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী‌ লীগ সম‌র্থিত প্রার্থী মোহাম্মদ হো‌সেন ফাকু নৌকা প্রতীক নি‌য়ে পে‌য়ে‌ছেন  ৮ হাজার ৯০৫ ভোট।

এদিকে‌ উলিপুর পৌরসভায় দুটি ভোট কে‌ন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় সেখা‌নে ফল ঘোষণা স্থগিত করা হ‌য়ে‌ছে। ত‌বে সেখা‌নে ১৬টি কে‌ন্দ্রের বেসরকারি ফল অনুযায়ী ‌বিএনপি সম‌র্থিত প্রার্থী তা‌রিক আবু আলা চৌধুরী ৭৭৬৭ ভোট পে‌য়ে এগিয়ে র‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু পেয়ে‌ছেন  ৫৫৮৮ ভোট।

/টিএন/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি