পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ০১:২১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১০:৩৮

এম এ হাসেম

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত (২৪ ডিসেম্বর) ১টা ২০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান।

এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এর পরপরই এম এ হাসেমের পুত্র শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি তার স্ট্যাটাসে লিখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। 

প্রসঙ্গত, এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এম এ হাসেম হাসপাতালে ভর্তির সময় তার  ছেলে আজিজ আল কায়সার বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

/জেএ/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম