ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৯:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৯:২৪

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুননাহার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুননাহার। নতুন নিয়োগ পাওয়া শিক্ষক সর্বশেষ রাজধানীর দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়। অন্য আদেশে কামরুন নাহারকে অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ঐতিহ্যবাহী এই বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে অনিয়ম হওয়ার কারণে অভ্যন্তরীণ সমস্যার সৃষ্টি হয়।  প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সবুজবাগ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে গত বছর ১৫ সেপ্টেম্বর নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নিয়োগের পর থেকে অভিভাবক ও সংশ্লিষ্টরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে। সর্বশেষ প্রতিষ্ঠানটিতে সরকারি বিধি লঙ্ঘন করে অধ্যক্ষ ফওজিয়া প্রশসনিক কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দেন। শুধু তাই নয় প্রশাসিনক কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় খাতা টেম্পারিংয়ের অভিযোগ ধরা পড়ে। অধ্যক্ষ একজন শিক্ষক প্রতিনিধিকে টেম্পারিংয়ের নির্দেশ দেন।

এই নিয়ে গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার তদন্ত করেন। তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হওয়ার পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অধ্যক্ষ ফওজিয়াকে প্রত্যাহার করে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক কামরুন নাহারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন- দুর্নীতির অভিযোগে ভিকারুননিসার অধ্যক্ষ প্রত্যাহার 

 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম