দুর্নীতির অভিযোগে ভিকারুননিসার অধ্যক্ষ প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:১৮

অধ্যাপক ফওজিয়া রেজওয়ান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণের পর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে সরিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণের পর শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সবুজবাগ কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে প্রেষণে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার।
নিয়োগের পর থেকে দফায় দফায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সর্বশেষ সরকারি বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষারে খাতা টেম্পারিং করতে একজন শিক্ষককে নির্দেশ দেন অধ্যক্ষ। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তদন্ত শুরু করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার। শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হল।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে