রঙচটা-জরাজীর্ণ গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৮

গণপরিবহন রাজধানী ঢাকায় রঙচটা ও জরাজীর্ণ যানবাহন রাস্তায় না নামানোর নির্দেশ দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সম্প্রতি ঢাকা শহর ও শহরতলী এলাকার সকল পরিবহন কোম্পানিগুলোর কাছে পাঠানো এক পত্রে এ নির্দেশনা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
চিঠিতে তিনি বলেন, রঙচটা ও জরাজীর্ণ গাড়ীগুলো মেরামত ও নতুনভাবে রঙ করে রাস্তায় নামানোর জন্য আগে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কিছু কিছু গাড়ি এখনো রঙচটা এবং লক্কড়-ঝক্কড়, জরাজীর্ণ অবস্থায় চলাচল করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এতে আরও বলা হয়, গত ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব গাড়িগুলোর ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ অবস্থায় কোম্পানিগুলোর মালিকরা যাতে এ সকল রঙচটা, ও জরাজীর্ণ গাড়ি অবিলম্বে মেরামতের মাধ্যমে দৃষ্টিনন্দন করে রাস্তায় চালায়। এজন্য মালিকদের জরুরি ভিত্তিতে নির্দেশ প্রদান করার জন্য আপনাদের অনুরোধ করা হলো।

/এসএস/এমআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম