এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ২৩:৫৪ আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২৩:৫৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে চলমান ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাব-৪।
শনিবার (২ জানুয়ারি) তারিখে দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক রাজধানীর দারুস সালাম থানাধীন ফুরফুরা মাদ্রাসা ও আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলূম এতিমখানায় ৬২০ জন এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অদূর ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে র‌্যাব-৪ এর অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হর্ন-আতশবাজি নিয়ন্ত্রণ ও নীরব এলাকায় অভিযানের নির্দেশ হাইকোর্টের
হর্ন-আতশবাজি নিয়ন্ত্রণ ও নীরব এলাকায় অভিযানের নির্দেশ হাইকোর্টের
টিভিতে আজকের খেলা (১৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ নভেম্বর, ২০২৬)
মহিউদ্দিন রুদ্রের গ্রেফতারের ঘটনায় একাই প্রতিবাদ জানালেন এক আইনজীবী
মহিউদ্দিন রুদ্রের গ্রেফতারের ঘটনায় একাই প্রতিবাদ জানালেন এক আইনজীবী
শুরুর আঘাত ইতালির, এরপর গুণে গুণে ৪ গোল দিলো বেলজিয়াম
শুরুর আঘাত ইতালির, এরপর গুণে গুণে ৪ গোল দিলো বেলজিয়াম
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ