‘র‌্যাবের জঙ্গি, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৮:২৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৮:২৭

চলতি বছর র‌্যাবের জঙ্গি, মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, ‘মাদক, জঙ্গি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের ম্যান্ডেটকে সামনে রেখে র‌্যাবের জন্ম হয়েছিল। এই তিনটি বিষয়কে সামনে রেখে গত ১৪ বছর সফলতার সঙ্গে আমাদের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। চলতি বছর র‌্যাবের লক্ষ্য হবে যে তিনটি বিষয় নিয়ে আমরা কাজ করছি তাতে যেন জনগণের আস্থা ধরে রাখতে পারি এবং এসব অভিযান ত্বরান্বিত করতে পারি।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহ রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এই কর্মকর্তা বলেন, ‘জঙ্গিমুক্ত যে দেশ চেয়েছি আমরা, নতুন বছরেও এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো। জঙ্গিবিরোধী অভিযান ত্বরান্বিত করবো‌।’

তিনি বলেন, ‘গতকাল (৪ জানুয়ারি) ময়মনসিংহে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকবিরোধী অভিযানে একজন র‌্যাব সদস্য মাদক ব্যবসায়ীদের দ্বারা গুরুতর আহত হয়েছেন। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তাকে এখন ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে যেকোনও মাদকবিরোধী অভিযান যেকোনও সময় বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে।’  

তিনি আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সক্ষমতা দেশবাসী আবারও দেখতে পারবে বলে আমরা প্রত্যাশা করি।’

/আরটি/এফএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম