‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২০’ এর খসড়া চূড়ান্ত করার বৈঠক চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব রবিউল আলম।
তিনি বলেন, ‘এর আগে ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২০’ এর খসড়া চূড়ান্তের বৈঠকটি স্থগিত হয়। তবে চলতি মাসের শেষ সপ্তাহে ওই সভা অনুষ্ঠিত হবে।’
এদিকে ওই বৈঠকের আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠানগুলো। রেজিস্ট্রার্ড বেসরকারি ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরাও উক্ত সভায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
চাঁদপুর ইউনানি তিব্বিয়া কলেজের প্রিন্সিপাল হাকিম মো. শাহেদ হোসেন পাটোয়ারী বলেন, ‘সারা দেশে সরকারি বেসরকারি ২৬টি ইউনানি-আয়ুবের্দিক কলেজ রয়েছে। কিন্তু এর মধ্যে ২৪টি প্রতিষ্ঠানের প্রধানকে বৈঠকে ডাকা হয়নি। গুরত্বপূর্ণ একটি আইনের খসড়া করার জন্য সবাইকে ডাকলে বৈঠকটি ফলপ্রসূ হবে বলেই আশা রাখছি।’
মোমেনশাহী ইউনানি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাকিম কামরুল ইসলাম বলেন, ‘আমাদেরডাকা মিটিংয়ে হয়নি। এই আইনের খসড়া চূড়ান্ত করার জন্য আমরা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি।’









