সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি চিকিৎসকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৬:০৫ আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৬:০৫

বাংলাদেশের সব নাগরিককে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার দাবি জানিয়েছে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ। সোমবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. শাকিল আখতার।

লিখিত বক্তব্যে ডা. শাকিল আখতার বলেন, বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসের ৮ তারিখে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে কোভিড-১৯ সংক্রমিত হওয়ার পর ২০২০ সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'গ্লোবাল হেলথ ইমারজেন্সি' ঘোষণা দেয়। পরবর্তীতে এটিকে অতি মহামারি হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার প্রথম থেকে জনগণকে সম্পৃক্ত না করার ফলে এবং সম্পূর্ণ আমলা-ব্যবসায়ী নির্ভর নীতি গ্রহণ করার ফলে কোভিড-১৯ মোকাবিলায় দেশ বিপর্যয়ের সম্মুখিন হয়।

তিনি বলেন, বিদেশ থেকে আসা ব্যক্তিদের বিমানবন্দর ও স্থলবন্দরে স্ক্যানিং করা, কোয়ারেন্টিন বাধ্যতামূলক না করায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তার ঘটে। এতে দেড় শতাধিক চিকিৎসকের মৃত্যু ও ব্যাপক সংখ্যক চিকিৎসক সংক্রমিত হন। মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রভৃতি নিয়ে দুর্নীতি, হাসপাতালগুলোতে অক্সিজেনের স্বল্পতা, আইসিইউ স্বল্পতা, ওষুধের মূল্য বৃদ্ধি, করপোরেট ও প্রাইভেট হাসপাতালগুলোতে কোভিড রোগীর চিকিৎসার ব্যবস্থা না থাকায় সারা দেশের জনগণের জীবনে এক মহাবিপর্যয় নেমে আসে। এছাড়া কমিউনিটি পর্যায়ে করোনার সংক্রমণ বিস্তার রোধে সরকার কঠোর লকডাউন না দিয়ে ছুটি ঘোষণা করায় তেমন সুফল পাওয়া যায়নি। লকডাউনে গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদানের ঘোষণার সমালোচনা করেন তিনি।

সরকার ভ্যাকসিন ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে এমন দাবি করে তিনি বলেন, কোভিড সংক্রমণ প্রতিরোধে এবং জীবন রক্ষায় বিদেশ থেকে ভ্যাকসিন সংগ্রহকে সরকার অগ্রাধিকার ও সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে একে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিক ভ্যাকসিন বাংলাদেশে আমদানি জন্য সরকার ভারত সরকারের সঙ্গে জিটুজি চুক্তি না করে ত্রিপক্ষীয় চুক্তি করেছে। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার ২ ডলার মূল্যের ভ্যাকসিন বাংলাদেশ পাচ্ছে ৫ ডলারে।

প্রত্যেক নাগরিকের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে সরকারের রাখঢাক জনগণ পছন্দ করে না। জনগণ করোনা ভ্যাকসিন প্রাপ্তিতে কোনও মধ্যস্বত্বভোগীর দালাল দেখতে চায় না। কীভাবে অগ্রাধিকার ভিত্তিতে জনগণ করোনা ভ্যাকসিন পেতে পারে সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সম্মুখসারির যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নকর্মী, সমাজকর্মী, সাংবাদিক এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের সবার আগে ভ্যাকসিন দিতে হবে। এছাড়া দেশের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে দেওয়া সরকারের দায়িত্ব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও বিএমএ'র সাবেক সভাপতি অধ্যাপক ড. রশীদ-ই-মাহবুব প্রমুখ।

 

 

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো