সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক মিজানুর রহমানের প্রথম জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১১:০৫আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১১:৫১

বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের (৫৪)  প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের পার্শ্বে তার এ জানাজা হয়।

জানাজায় অংশ নেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, দুদক আইনজীবী খুরশীদ আলম খানসহ সুপ্রিম কোর্টের অসংখ্য আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক মিজানুর রহমানের জানাজা

জানাজা শেষে মিজানুর রহমান খানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান খান মারা যান।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক মিজানুর রহমানের জানাজা

২৭ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেন। সেখান থেকে ১০ ডিসেম্বর তাকে মহাখালীর  ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসার একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে ৯ জানুয়ারি বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম