অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন চায় ছাত্র ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৫:৪৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৫:৪৪

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা করাসহ ৮ দফা দাবিতে মানবববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।

বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যাল, ডেমরা থানা ও নিউ মার্কেট থানা শাখাগুলো সংশ্লিষ্ট এলাকায় এসব মানববন্ধন করে।

ছাত্র ইউনিয়ন-জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, কোষাধ্যক্ষ শামীম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক আসমানি আশা।

সুমাইয়া সেতু বলেন, ‘করোনাকালে মানুষের জীবন বিপর্যস্ত। প্রতিদিন আমরা মৃত্যুর সংবাদ পাই। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে বন্ড স্বাক্ষর নিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে হল না খুলে পরীক্ষা নেওয়ার আয়োজন চলছে। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ছে। তারা আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিচ্ছে।’

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম