তেজগাঁওয়ে ওয়ার্কশপে গাড়িতে আগুন: দগ্ধ ৭ ‌

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৭:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৮:১৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি গ্যাস ওয়ার্কশপে লাগা আগুনে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়। আর তিন জনকে ভর্তি রাখা হয়। তবে ভর্তি তিন জনের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দগ্ধরা হলেন—ওয়ার্কশপটির জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০), প্রাইভেটকারচালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২) ও রুবেল হাওলাদার (২৭)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার (১৬ জানুয়ারি) দুপুরের পর রাজধানীর লিংক রোড শান্তা টাওয়ারের পাশে নেপোলিস্ট এলপিজি গ্যাস ওয়ার্কশপে একটি গাড়ি মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়। গাড়ির ইঞ্জিন গরম থাকায়, গ্যাসের কাজ করতে গেলে আগুন ধরে যায়। কোনও বিস্ফোরণের ঘটনা না ঘটলেও, গাড়ির কিছু অংশ পুড়ে যায়। সিলিন্ডারে লিকেজ থাকায় গ্যাস বের হয়ে আগুন লেগে যায়। এ সময় ওয়ার্কশপের সাত-আট জন দগ্ধ হয়।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ সম্পর্কে তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও কাজ করছে। তদন্ত শেষে কারও গাফিলতি পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।’

ন্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটির সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিলেন কর্মচারীরা। আশপাশে আরও কিছু গাড়ির কাজ চলছিল। তখন ওই প্রাইভেটকার ইঞ্জিন ওভার হিট হয়ে যায়। তখন ওই গাড়ির ভিতর থেকে পেপার ও পলিথিনের কাগজে আগুন লেগে যায়। মুহূর্তে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশেপাশে থাকা কর্মচারী অন্যান্য ড্রাইভাররা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, এখানে টোটাল ১২ জন এসেছেন। তাদের মধ্যে চার জনকে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক, দুজন শঙ্কামুক্ত। আশঙ্কাজনক আলী আকবরের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। মোহাম্মদ জুয়েলের ১৮ শতাংশ পুড়ে গেছে, রবিউল ইসলামের ১৪ শতাংশ এবং রুবেলের পুড়েছে ১৪ শতাংশ।’

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক