বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৬:৩৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:৩৬

বিদেশি মালিকানাধীন ‘এ ওয়ান বিডি লিমিটেড’ এর  শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে।

রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে শ্রমিকদের এই  সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা ইপিজেডে অবস্থিত বিদেশি মালিকানাধীন (ইতালি) ‘এ ওয়ান বিডি লিমিটেড’ ২০২০ সালের ১৮ এপ্রিল প্রায় এক হাজার একশ’ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ না করে বন্ধ করে দেয়। যা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী অসদাচরণের শামিল। এ বিষয়ে বেপজা, কলকারখানা অধিদফতরসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হলেও কাউকে কোনও প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই এ ওয়ান বিডি লিমিটেড খুলে দেওয়া এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় বেতন পরিশোধসহ ৫ দফা দাবি জানানো হয়। শ্রমিকদের দাবিগুলো হলো— ওই কারখানার মালিক বাংলাদেশ থেকে যেন পালিয়ে যেতে না পারেন, তার ব্যবস্থা করা, বেআইনিভাবে বন্ধ করা কারখানাটি খুলে দেওয়া, আইনানুগ ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা, প্রভিডেন্ট ফান্ডের টাকা ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা প্রদান করা।

সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ফেডারেশনের সহ-সভাপতি সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ এ ওয়ান বিডি লিমিটেডের শতাধিক শ্রমিক জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ