ওলিও গার্মেন্টসে আগুনের ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২১:০২আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:০২

রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস টার্মিনালের পাশে ওলিও এ্যাপারেলস লি. গার্মেন্টসে অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছেন মালিক পক্ষ।

ওলিও এ্যাপারেলস লি. গার্মেন্টস এনভয় গ্রুপের একটি প্রতিষ্ঠান। মূল গ্রুপের চিফ প্রোডাকশন সমন্বয়কারী হামিদুল হাসান কাজল বলেন, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪৫ হাজার পিস লেডিস এবং জেন্টস প্যান্ট পুড়ে যাওয়া সহ ফ্লোরের প্রায় ৫০ শতাংশ মেশিন ক্ষতিগ্রস্থ হয়েছে। যা টাকা পরিমাণে প্রায় এক কোটি টাকা।

হামিদুল হাসান কাজল বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সিকিউরিটি গার্ডরা গেট খোলার সময় হালকা ধোয়া দেখতে পায়। পরে ছয় তলায় গিয়ে তারা দেখে আগুন লেগেছে। তখন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এবং আমাদের লোকজন মিলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন, আগুন মূলত কারখানার ছয়তলার সুইং কর্নারে লেগেছে। এইখানে আমাদের তৈরি করা মালামাল রাখা হতো পরে সেগুলো ওয়াশের জন্য পাঠিয়ে দেওয়া হতো। এখানে আমাদের ৪৫ হাজার হাজার লেডিস এবং জেন্টস প্যান্ট ছিল।

অগ্নিকান্ডের বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান বলেন, আমরা ৭ টা ৪০ মিনিটে আগুন লাগার বিষয়ে ফোন পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খিলগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট সকাল ৯ টায় সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বিল্ডিংয়ের ছয় তলায় আগুন সীমাবদ্ধ থাকায় খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা খতিয়ে দেখছি। ঠিক কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

এদিকে দেখা যায়, ছয়তলা বিল্ডিংটির সবটা জুড়ে ওলিও এ্যাপারেলস লি. গার্মেন্টস। আগুনে বিল্ডিং এ ছয় তলার ফ্লোরটি ছাড়া আর কোনো ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়নি। ছয় তলা ফ্লোরটিতে রয়েছে কারখানার সুইং কর্ণারে রাখা প্যান্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ফ্লোরে থাকা অনেক মেশিন আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান বলেন, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ওই ভবনের ষষ্ঠ তলায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

/এসএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি