চালক-মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৭:২০আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:২০

‘জামিন যোগ্য মামলায়’ অ্যাডভেঞ্চার-১ ও  অ্যাডভেঞ্চার-৯ জাহাজ দুর্ঘটনায় লঞ্চের চালক দুলাল ও রুহুল মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ২টা থেকে রাজধানীর সদরঘাটে এই কর্মবিরতি পালন শুরু হয়।

জানতে চাইলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামিনযোগ্য ধারার মামলায়  আমাদের দুই জন শ্রমিকের জামিন বাতিল করে তাদের জেলে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা দুপুরের পর থেকে কাজ বন্ধ করে দিয়েছেন। তবে আমরা এখনও কোনও ধর্মঘট ডাকিনি। শ্রমিকরা আমাদের জানিয়েছেন, গ্রেফতার শ্রমিকদের জামিন না দেওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি