তালা ভেঙে দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ ডাকাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪২

ধানমন্ডির রাপা প্লাজায় ‘রাজলক্ষ্মী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানসহ তিনটি দোকানে তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণের দোকানের মালিকের দাবি, তার দোকান থেকে ৫০০-৭০০ স্বর্ণ নিয়ে গেছে। মার্কেটের দায়িত্বে থাকা এক প্রকৌশলীকে এই ডাকাতির জন্য দায়ী করেছেন তিনি।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাপা প্লাজার দোতলায় আমার দোকান। গতকাল রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালাভেঙে ও খুলে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০-৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।’

রাপা প্লাজা

তিনি বলেন, ‘মার্কেটের ভেতরে ও বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। এত নিরাপত্তার মধ্যেও কীভাবে তারা ঢুকলো, মার্কেটের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সাইফুর রহমান এই ডাকাতির ঘটনা সব জানে। কিছু তালা খুলে ফেলেছে। এগুলোর হয়তো চাবি বানানো হয়েছিল। মার্কেটের সিসি ক্যামেরাগুলো টিস্যু ও স্কচটেপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। যারা ডাকাতির করেছে, তারা খুব পরিকল্পিতভাবেই করেছে।’

অপরদিকে মার্কেটের দায়িত্বে থাকা প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ‘মার্কেটের বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। রাতে সবাই বের হওয়ার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটটি লক করে দেয়। চোর হয়তো গ্রিল কেটে ঢুকেছে। আমার সেরকম গ্রিল কাটা দেখতে পাচ্ছি।’

মার্কেটের তিনটি দোকানে ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেন্টেলপার্ক, মুনসুন রেইন ও রাজলক্ষ্মী জুয়েলার্স। তিনি বলেন, ‘জুয়েলার্সের স্বর্ণের ভোল্ট ভাঙতে পারেনি ডাকাতরা। বাইরে যে স্বর্ণ ছিল, সেগুলো নিয়েছে হয়তো। পুলিশ আসছে তারা তদন্ত করে দেখছে।’

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল রায় বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের কর্মকর্তরা গেছেন। তারা বিষয়টি দেখছেন। আইন আনুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি