খুবিতে শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার, রাষ্ট্রপতিকে চিঠি দেবে শিক্ষক নেটওয়ার্ক

ঢাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ তুলে নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে  খোলা চিঠি পাঠাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটির পক্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ তুলে নেওয়ার আবেদন জানিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে খোলা চিঠি পাঠানো হবে। এরপরও  যদি বহিষ্কারাদেশ তুলে না নেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক খোলা চিঠিতে রাষ্ট্রপতি বরাবর তিনটি দাবির কথা জানাবেন। তাদের দাবিগুলো হলো—

১. খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন শিক্ষকের প্রতি প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার করে অবিলম্বে তাদেরকে স্বপদে সসম্মানে ফিরিয়ে দিতে হবে।

২. খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আনা সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।

৩. অবৈধ সিন্ডিকেট বাতিল করে এর পেছনে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অবৈধ সিন্ডিকেটে নেওয়া সকল সিদ্ধান্ত অবৈধ এবং তা বাতিল করতে হবে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো, শৃঙ্খলাপরিপন্থী কাজ ও অসদাচরণের অভিযোগ এনে বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল, একই ডিসিপ্লিনের শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরীকে  অপসারণের চূড়ান্ত নোটিশ দেয় খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এপিএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী