জরুরিভিত্তিতে নন-এমপিও শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৪

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের জরুরিভিত্তিতে তথ্য চেয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসকদের এ তথ্য পাঠাতে বলা হয়।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন এডুকেশন ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন (ইআইআইএন) রয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্য জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু বার বার চাওয়া হলেও দেশের জেলাগুলো থেকে হালনাগাদ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আদেশে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ‘ইআইআইএন’ধারী নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীদের তথ্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে হালনাগাদ তথ্য সংযুক্ত করে নির্ধারিত ছকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এক্সেল এবং পিডিএফ ফাইল করে ([email protected]) ইমেইলে পাঠানোর অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে বিভাগ, জেলা ও উপজেলা/থানার নাম, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের নাম নন-এমপিও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নাম, তাদের পদবী, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, বিকাশ/রকেট/নগদ নম্বর পাঠাতে হবে। নির্ধারিত ছকে নারী ও পুরুষের সংখ্যাও ছকে আলাদাভাবে পূরণ করতে বলা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম