স্ত্রী অন্তঃসত্ত্বা বলে ফাঁস নেওয়ার চেষ্টা স্বামীর, ‘৯৯৯’-এ ফোনের পর উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২২

গভীর রাতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এক নারীর ফোনে তার স্বামীকে আত্মহত্যা থেকে রক্ষা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত পৌনে তিনটায় ঢাকার কাফরুল থানার বৌ বাজার, আল আমীন মার্কেটের সামনে থেকে একজন নারী কলার ফোন করে জানান, তিনি সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়েছেন। তবে তার স্বামীর সন্তান নেওয়ার ইচ্ছা ছিল না। এ নিয়ে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার স্বামীর অত্যাচারের ভয়ে তিনি বাসা থেকে পালিয়ে এক পরিচিতের বাসায় উঠেছেন। কিন্তু কিছুক্ষণ ধরে তার স্বামী মোবাইল ফোনে তাকে ক্রমাগত মেসেজ পাঠান, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। ওই নারী জানান, ঢাকায় তার কোনও আত্মীয় নেই। এ পরিস্থিতিতে ‘৯৯৯’-এর কাছে সহায়তা চান তিনি।

৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে কাফরুল থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে কাফরুল থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। এরপর কাফরুল থানা পুলিশের টহল দলটি কলার স্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব ইব্রাহীমপুরে তার স্বামীর বাসায় যায়।

পরে কাফরুল থানার এস আই আব্দুর রহিম ৯৯৯-কে ফোনে জানান, কলারের স্বামী গলায় ফাঁস নেওয়ার জন্য দড়ি টানিয়ে রেখেছে। এ অবস্থা থেকে তিনি তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। হবিগঞ্জে বসবাসরত তার বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম