সড়কে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেবে ট্রাফিক পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২০:০০আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:০০

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কোর্স সম্পন্ন করেছেন ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের ১০০ জন পুলিশ সদস্য।

বুধবার (৩ মার্চ) ডিএমপি সদর দফতরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান সনদপত্র বিতরণ করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণের ফলে সড়কে যেকোনও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারবে ট্রাফিক পুলিশের সদস্যরা। আমি বিশ্বাস করি এই ট্রেনিংয়ের ফলে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য আইসিআরসির দেওয়া বিভিন্ন সরঞ্জাম সড়কে আহত ব্যক্তিদের সেবায় কাজে আসবে।

আইসিআরসির হেড অব অপারেশন ডেভিড মন্তেস বলেন, যেসব মানুষ বিভিন্ন সহিংস ঘটনায় বা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের যথাসময়ে প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া উচিত এবং প্রয়োজনে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া উচিত। আমরা বাংলাদেশে দুর্ঘটনার পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানকারীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ নিয়মিতভাবে আয়োজন করে আসছি। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে তারা যেন মানুষের জীবন রক্ষা করতে এবং বাঁচাতে সক্ষম হয় সেটিই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, সিটিজেন সার্ভিস সেন্টার প্রচারাভিযানের ক্যাম্পেইনের আওতায় ডিএমপি ও ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস (আইসিআরসি) এর যৌথ ব্যবস্থাপনায় রাজারবাগ ট্রাফিক ব্যারাক কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহ ব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কোর্সের কার্যক্রম গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চে শেষ হয়। এ প্রশিক্ষণে মতিঝিল ট্রাফিক বিভাগের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত মোট ১০০ জন সদস্য প্রশিক্ষণ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় , অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার ও ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি