বঙ্গবন্ধু আমাদের মুক্তি ও স্বাধীনতার প্রতীক: পর্যটন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ০০:০৬আপডেট : ০৮ মার্চ ২০২১, ০০:০৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধু আমাদের মুক্তি ও স্বাধীনতার প্রতীক। তিনি বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রধান শক্তি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা। রবিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, ‘বাঙালিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন বঙ্গবন্ধু, দিয়েছেন পরাধীনতার দাসত্ব থেকে মুক্তি। পৃথিবীর সেরা রাজনৈতিক ভাষণের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ব্যতিক্রমী এবং অনন্য। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ একটি জাতিকে জাগ্রত করেছে, সবাইকে মিলিয়েছে এক মোহনায়, সবাইকে করে তুলেছে স্বাধীনতামুখী। এমন ঘটনা বিশ্ব-ইতিহাসে বিরল।  এই ভাষণে ব্যক্ত হয়েছে একটি জাতিরাষ্ট্র নির্মাণের মৌলিক শক্তি ও রাজনৈতিক দর্শন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। দিয়েছেন মুক্তিযুদ্ধের সামগ্রিক দিকনির্দেশনা। এ ভাষণ শুধু ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশলের দলিল। পৃথিবীর ইতিহাসে যতদিন মুক্তির জন্য সংগ্রাম থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি মুক্তিকামী মানুষের মনে চির জাগরুক থাকবে। এ ভাষণ শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের চির অনুপ্রেরণা।’

এর আগে ইতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রতিমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সহসভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাসসিরুল ইসলাম প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের