বিআরটি প্রকল্পের গার্ডার ধসে আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মার্চ ২০২১, ১১:৪৭ আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৭:০১

বিমানবন্দরের সামনের সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের গার্ডার ধসে আহত ৩ ধসে দুই চীনা প্রকৌশলসহ তিন জন শ্রমিক আহত হয়েছেন। রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এ ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

ভেঙে পড়া গার্ডার

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে পড়েছে। এতে দু’জন চীনের নাগরিক এবং একজন দেশীয় শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম এখনও জানা যায়নি।

বিআরটি প্রকল্পের গার্ডার ধসে আহত ৩

একই তথ্য জানিয়েছেন ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার। তিনা বলেন, ‘সকাল ১০টা ৩৫ মিনিটে আমরা খবর পাই। ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট পৌঁছেছে। তারা ৩ জনকে উদ্ধার করেছে আহত অবস্থায়। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

ভেঙে পড়া গার্ডার

/এসএস/এসটি/আপডেট- এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
রাজধানী‌তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের