সেনা প্রধানের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৮:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৮:৫৪

বাংলাদেশে সফররত মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সেনাবাহিনীর সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সাক্ষাতের সময় তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় উভয় দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ পরিচালনা, প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, শুভেচ্ছা সফর এবং চলমান কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়সমূহ প্রাধান্য পায়।

সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাতের আগে সকালে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল সেনাকুঞ্জে বৃক্ষ রোপণ করেন।

মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের নেতৃত্বে ৫ সদস্যের মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধি দল সাত দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩১ মার্চ ঢাকায় আসে। প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বান্দরবানের নীলগিরি, বাংলাদেশ মিলিটারি একাডেমি, খুলনা শিপইয়ার্ড, সুন্দরবন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করবে। সফর শেষে আগামী ৬ এপ্রিল মালদ্বীপে ফিরে যাবে তারা।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের