লকডাউনে ঘরে বসেই সব সেবা পেতে চালু আছে ‘পাঠাও’ অ্যাপ। মঙ্গলবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পাঠাও। তবে রাইড শেয়ারিং বন্ধ আছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। তবে আগের মতোই গ্রাহকরা, পাঠাও অ্যাপের মাধ্যমে ‘ফুড’, ‘পার্সেল’, ‘কুরিয়ার’, ‘শপ’, ‘টং’, ‘ফার্মা’ ও অন্যান্য সেবা নিরবচ্ছিন্নভাবে পাবেন। তাই লকডাউনের এই সময় ঘরে বসেই পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে, কেনাকাটায় অথবা প্রিয়জনের কাছে পার্সেল পাঠাতে আগের মতোই ব্যবহার করা যাবে পাঠাও অ্যাপ।
পাঠাও'র প্রেসিডেন্ট ফাহিম আহমেদ জানান, করোনাকালীন স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে ‘পাঠাও’ এর সেবা প্রদানকারীদের যথাযথ প্রশিক্ষণ দেয়া হয়েছে। গ্রাহকদের যে কোনও সেবা দেওয়ার সময় তারা মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি সকল স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে চলছেন। পণ্য ডেলিভারির ক্ষেত্রে কোভিড-১৯ সতর্কতাবিধি মেনে চলাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।









