ঢাকায় হালকা বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ২২:৪৫আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:৪৫

ঢাকায় শুক্রবার (৯ এপ্রিল) রাতে হালকা বৃষ্টি হলেও আশেপাশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের আরও বেশকিছু এলাকায় কালবৈশাখী বা দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া বইছে। বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের। এছাড়া ঢাকার বাইরে এরমধ্যেই অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই লঘুচাপের প্রভাবে রাঙামাটি ও কুমিল্লা অঞ্চলসহ৷ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজারহাটে ১৯ মিলিমিটার। এছাড়া টাঙাইলে ৩, নিকলিতে ১২, ময়মনসিংহে ১৫, নেত্রকোনায় ৫, সিলেটে ২, শ্রীমঙ্গলে ১৩,রাজশাহীতে ২, বগুড়ায় ৪, বদলগাছিতে ৫, দিনাজপুরে ৭, তেতুলিয়ায় ১, ডিমলায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও রংপুরে সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৭, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে আজ  ৩৩, সিলেটে  ৩২, রাজশাহীতে ৩৫ দশমিক ৮, রংপুরে  ৩০ দশমিক ৫, খুলনায়  ৩৫ দশমিক ২ এবং বরিশালে  ৩৪  ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর,  রাজশাহী,  বগুড়া, পাবনা, ঢাকা, ময়মনসিংহ,  সিলেট ও টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায়য় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের