আইআরএফ সভাপতি মওলা, সা. সম্পাদক সুমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৪:০৫আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৪:০৯

বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২১-২২) কাজ করবে এ কমিটি। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজবাংলা২৪ডমকমের সাখাওয়াত হোসেন সুমন।

শনিবার (১০ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইব্রাহিম (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), সাংগঠনিক সম্পাদক রহমান আজিজ (দৈনিক ঢাকা টাইমস), দফতর সম্পাদক জাকির হোসেন (দৈনিক আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক. মো. আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন—রেজাউল হক কৌশিক (দৈনিক ইত্তেফাক), রহিম শেখ (দৈনিক জনকণ্ঠ), গাযী আনোয়ারুল হক (নিউ নেশন), মরিয়ম সেজুতি (দৈনিক ভোরের কাগজ), মাসুদ মিয়া (দৈনিক আমাদের নতুন সময়), রিজাউল করিম (ইটিভি অনলাইন) এবং সালাহ উদ্দিন মাহমুদ (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড)।

অনুষ্ঠিত সভায় সংগঠনের বিদায়ী সভাপতি রেজাউল হক কৌশিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক রহিম শেখ। নির্বাচন পরিচালনা কমিটির পাঁচ জন সদস্যসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম