কাঁটাবনের প্রাণীরা ভাল আছে (ফটো স্টোরি)

নাসিরুল ইসলাম
১৭ এপ্রিল ২০২১, ২০:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:১৯

রাজধানীর কাঁটাবনে বিক্রয়ের জন্য রাখা হাজার হাজার প্রাণীরা এই লকডাউনে ভাল আছে। এসব দোকানে লকডাউনের মধ্যে বন্ধ থাকলে তাদের খাওয়া ও যত্নআত্তির কী হবে ভেবে অনেকেই শঙ্কা জানাচ্ছিলেন। সরেজমিনে দেখা যায়, এখানকার দোকানিরা দিনের একটি সময়ে তিন ঘণ্টার জন্য আসেন। দোকানের শাটার অর্ধেক খুলে পশু-পাখিদের যত্ন শেষে ফিরে যান। স্থানীয় প্রশাসনের কাছে তারা অনুমতি নিয়েছেন বলে জানিয়েছেন।

কাঁটাবনের প্রাণীরা ভাল আছে (ফটো স্টোরি)

তারা বলেছেন, ‘আমরা দোকান খুলছি না। কোনকিছুই এখন বিক্রি করা হচ্ছে না। যেহেতু এতো পাখি, বিড়াল, খরগোশ, এক্যুরিয়ামের মাছ এখানে রয়েছে সেহেতু দোকানিদের রোজ আসতে হয়। তাদের খাবারের ব্যবস্থা করা, পানি বদলে দেওয়া, ওষুধের বন্দোবস্ত করার কাজগুলো তিন ঘণ্টার মধ্যে সেরে দোকান লাগিয়ে দেওয়া হয়।’

কাঁটাবনের প্রাণীরা ভাল আছে (ফটো স্টোরি)

শনিবার (১৭ এপ্রিল) বেলা তিনটার সময় ওই এলাকায় গিয়ে দেখা যায়, দিনের কাজ মোটামোটি শেষ হয়েছে। বিক্রেতারা জানান, লকডাউনে তাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। কিন্তু তারা যে এই প্রাণিগুলোর নিয়মিত দেখাশোনার অনুমতি পেয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানান। তবে তারা অনলাইনে কিছু বেচাকেনা করছেন বলে জানা গেছে।

কাঁটাবনের প্রাণীরা ভাল আছে (ফটো স্টোরি)

নাম প্রকাশে অনিচ্ছুক দোকানের এক কর্মচারী বলেন, অনলাইনে কিছু অর্ডার নেওয়া হয়েছে। তবে তা খুব বেশি না। এখন এই লকডাউনে প্রাণিগুলোকে দেখে রাখার সুযোগ পাওয়া যাচ্ছে সেটাই অনেক বড় পাওয়া।

কাঁটাবনের প্রাণীরা ভাল আছে (ফটো স্টোরি)

 

/ইউআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম