করোনা সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাস্থ্যবিধি মানার শর্তে সময় বেঁধে খোলা রাখার কথা বলা হয়। কিন্তু রাজধানীর কাঁচাবাজারগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত থাকছে। রবিবার (১৮ এপ্রিল) সকালে যাত্রাবাড়ীর মাছের বাজারে গিয়ে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। কোনোরকম সামাজিক দূরত্ব ছাড়ায় সেখানে চলছে কেনা-বেচা।









