শ্রমিক হত্যাকাণ্ডের দায় মালিকপক্ষ এড়াতে পারে না: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৩:০৪আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৩:০৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্টে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত ৫ শ্রমিক হত্যার প্রতিবাদ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সুজনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার শ্রমিকদের হত্যার বিচার দাবি করেন। 

সুজন মনে করে, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। যার দায় মালিকপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এর আগেও ২০১৬ সালে এলাকায় বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত হন। আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, তখন স্বাধীন দেশের অসহায় শ্রমিকদের নির্বিচারে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

বিবৃতিতে সুজনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনপূর্বক দোষী পুলিশসহ ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। একইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাসহ নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?