শায়েস্তাগঞ্জ পৌরসভা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ০০:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ০০:২০

শায়েস্তাগঞ্জ পৌরসভা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়রপদে নির্বাচন সংশ্লিষ্ট নথিপত্র আদালতে দাখিল করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
নথি তলবের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হক টুটুল বলেন, ‘ওই নির্বাচনে মেয়রপদে পরাজিত এক প্রার্থীর করা রিট আবেদনের শুনানি করে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পৌর ভোটের মেয়রপদের সব নথি সাতদিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। আমরা সে আদেশ স্থগিত চেয়ে আজ আবেদন করলে শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশ আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করেন।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে পৌরভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. সালেক মিয়া বিএনপির এমএস আহমেদ অলিকে ৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।এরপর ওই নির্বাচনের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন অলি। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশন ও সরকারকে পৌরভোটের মেয়রপদের প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিল করতে নির্দেশ দেন। হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে আজ রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি করে চেম্বার বিচারপতি এ স্থগিতাদেশ দেন।
/ইউআই/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম