অনুমতি ছাড়া কেমিক্যালের ব্যবসা কীভাবে হয়, প্রশ্ন তাপসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৮:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৮:১০

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের আগুনের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এত নজরদারির মধ্যে কীভাবে অবৈধ রাসায়নিক দ্রব্যাদি মজুত ও অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার (২৩ এপ্রিল) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর থেকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে কার্যক্রম পরিচালনার ট্রেড লাইসেন্স বন্ধ করে দিই। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যাপক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা আটুট থাকি।’

মেয়র বলেন, ‘আমি অবাক হই, সিটি করপোরেশন থেকে কোনোধরনের বাণিজ্যিক অনুমতি ছাড়াই কীভাবে তারা এই রাসায়নিক দ্রব্যাদি আমদানি করে, কীভাবে গুদামজাত করে এবং কীভাবে ব্যবসা করে। খুবই অবাক কাণ্ড। কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করবে ততক্ষণ পর্যন্ত সমস্যা রয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘শিল্পমন্ত্রণালয় একটি প্রকল্প নিয়েছে—কেরানীগঞ্জে এসব গুদামগুলো স্থানান্তর করা হবে। সেটা নিয়ে আমরা কথা বলেছি। এ নিয়ে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের সভা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় সভা করেছে। বাণিজ্য মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওপর যেসব দায়িত্ব অর্পণ করা হয়েছিল তা পালন করেছি। অবৈধ রাসায়নিক গুদামে তালিকা করার কথা বলা হয়েছিল, আমরা তা করেছি। কিন্তু আজ পর্যন্ত তেমন কোনও কার্যকর পদক্ষেপ লক্ষ করিনি।’ 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম