মুসা ম্যানশনে আগুন: ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৯:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৯:৫৭

পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনের আগুন নেভার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর কর্মকর্তারা। শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে পিবিআইয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে পিবিআইয়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ভবনের নিচতলায় ৮ থেকে ১০টির মতো গোডাউন রয়েছে। যেখানে খোলা অবস্থায় এবং লেভেলবিহীন বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি পড়ে রয়েছে।’

তিনি বলেন, ‘দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়। ভবনের নিচতলার পেছন দিকের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এছাড়া এখানে ব্যবসা পরিচালনার জন্য তাদের অনুমতিপত্র বা লাইসেন্স রয়েছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী