তাপপ্রবাহ ছড়িয়ে পড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৪:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৫:১০

তীব্র তাপপ্রবাহে অতীষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ ছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী,  রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই তাপপ্রবাহ।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৪ দশমিক ৯,  ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৫ দশমিক ২, সিলেটে ৩৪ দশমিক ২ , রাজশাহীতে ৩৬ দশমিক ৬, রংপুরে ৩৩ দশমিক ১ এবং বরিশালে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতার জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে একমাত্র সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা