চট্টগ্রাম ও বাগেরহাটে দুস্থদের মাঝে নৌবাহিনীর ত্রাণ সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৯:১২আপডেট : ০৩ মে ২০২১, ১৯:১২

করোনা পরিস্থিতিতে সারা দেশে অসহায় ও দুস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। সোমবার (৩ মে) কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এবং চট্টগ্রামের নৌ অঞ্চলের কমান্ডারের তত্ত্বাবধানে এসব মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে মোংলা বাস স্ট্যান্ড, দিগরাজ বাজার এবং রামপাল এলাকায় ৪০০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়। অপরদিকে, চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে চট্টগ্রামের পতেঙ্গা, বন্দরটিলা, কাঠগড় ও ভাটিয়ারী এলাকায় ৩০০ পরিবারের মধ্যে এবং কমান্ডার সাবমেরিনের ত্ত্ত্বাবধানে পেকুয়ার কাকড়া পাড়ায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌ সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম