কর্নেল শহীদের পদোন্নতিসহ অবসর সুবিধা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ২৩:৫৮আপডেট : ১০ মে ২০২১, ০০:২৬

অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খানের ভূতাপেক্ষ পদোন্নতিসহ অবসর সংক্রান্ত আদেশ বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ৩ মে এই মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তাকে একাধিক অভিযোগে দেশের সকল সেনানিবাস এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে সেনাসদর।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে কর্নেল মোহাম্মদ শহীদ উদ্দিন খানের বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর সংক্রান্ত আদেশ এবং ২০১০ সালের ২৩ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতিসহ অকালীন অবসর সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দুর্নীতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত কর্নেল শহীদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম