ফিলিস্তিনিদের সহমর্মিতা জানিয়ে ঢাকায় সংহতি সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ১৫:২৭আপডেট : ২১ মে ২০২১, ১৫:২৭

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিচার ও দেশটির মুক্তিকামী মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে সংহতি সমাবেশ হয়েছে রাজধানীতে। শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ, উত্তরা, মোহাম্মদপুরে সমাবেশ করে খেলাফত মজলিস। এছাড়া, বায়তুল মোকাররম এলাকায় সাধারণ মুসুল্লিরাও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ

২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি জানিয়ে  সারাদেশে খেলাফত মজলিসের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে। ফিলিস্তিনে আগ্রাসনের শিকার মুক্তিকামী মানুষের প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানাই আমরা। একইসঙ্গে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ

খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল নেতা জানান, জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ। এতে শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকসহ কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, শ্রমিক মজলিসের সভাপতি নূর হোসেন প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। 

ঢাকা মহানগর উত্তর খেলাফত মজলিসের উদ্যোগে উত্তরা আজমপুর জামে মসজিদ এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মহানগর উত্তরের সহ সভাপতি খন্দকার শাহাবউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সালসহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়া, মোহাম্মদপুর এলাকায় ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. রিফাত হোসেন মালিকের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিক মজলিসে সেক্রেটারি আবুল কালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ছবি: নাসিরুল ইসলাম।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী